৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

দেশে ফিরেছেন আল জাজিরায় কথা বলা বাংলাদেশি রায়হান কবির

শুক্রবার রাত ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা বলেন, রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশ কোনো অভিযোগ না আনায় কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না।

অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে আলজাজিরায় কথা বলায় গত ২৪ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পরই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নেয়।

এরপর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তার বিমানের টিকিট করা হয়।

Loading