স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, আমিনবাজার ভাগাড়ের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে সরকার। খুব শিগগিরই সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!একটি চীনা কোম্পানি এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ দেখিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেয়া হবে।
পাশাপাশি রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজার থেকে কাঁচা বাজার সরাতেই হবে। ফের এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
শনিবার বেড়িবাঁধ এলাকায় ডিএনসিসির অস্থায়ী ওয়ার্কশপ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ
![]()