মোঃ জমির হোসেন শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি হাং মোটরসাইকেল সহ ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার(২২ আগস্ট) বিকেলে সাতমাইল এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশের এস আই আনোয়ার আজিম গাড়ীর পিছু নেয়। এসময় চালক বুঝতে পেরে সাতমাইল পশুহাটের কাছে রাস্তার ওপর গাড়ী ফেলে ভীড়ের ভেতর মিশে যায়।পরে গাড়ীর ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল পুলিশ জব্দ করে। পরে গাড়ী ও ফেনসিডিল জব্দ তরে ক্যাম্পে আনা হয়। তিনি আরো বলেন আসামী ধরার প্রচেষ্টা চলছে। আটক মালামাল শার্শা থানায় জমা দেয়া হবে বলে তিনি জানান
![]()