৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
শিরোনাম:

‘গ্রেনেড হামলায় বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্যি’

২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ- এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৩ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ,এফ,এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট।

তিনি বলেন, সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, অনুকূল পরিস্থিতি তৈরি হলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানান ওবায়দুল কাদের।

Loading