২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭
শিরোনাম:

বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে ৭৩ বোতল মদ দিয়ে চালান দেওয়ায় বিজিবির বিরুদ্ধে অভিযোগ

বেনাপোল প্রতিনিধিঃ বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক দিয়ে চালান দেওয়ার অভিযোগ উঠেছে বেনাপোলের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদ এর বিরুদ্ধে। শনিবার ধান্যখোলা গ্রামের রফিকুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে ৭৩ বোতল ভারতীয় মদ সহ আরো তিনজনকে আসামি করে বিজিবি বেনাপোল পোর্ট থানায় মাদক সহ রফিকুলকে হস্তান্তর করে। বাকি তিনজনকে বেনাপোল পোর্ট থানার পুলিশ রাত্রে আটক করে। অপরদিকে সীমান্তের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিল সহ আরো একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটককৃতরা হলোঃ বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ফরমাজুল এর ছেলে রফিকুল ইসলাম (৩০) আবুবক্কারের ছেলে লিয়াকত (৩৫) নজরুলের ছেলে মনিরুল ইসলাম (২৯) তপুর ছেলে মোঃ আলী (৩৪)ও দৌলতপুর গ্রামের কালু মোড়ল এর ছেলে শওকত মোড়ল (৩৪)। স্থানীয় ধান্যখোলা গ্রামের মেম্বার হাসান আলী বলেন, এরা মাদক ব্যবসার সাথে জড়িত কিনা বলতে পারব না। তবে এরা মাঝে মধ্যে ইন্ডিয়ায় যায়। আর রফিকুলকে বাড়ি থেকে ডেকে ক্যাম্পে নিয়ে তার মোবাইল নাম্বার দেখে আরও তিনজনকে জড়িয়ে মামলা দিয়েছে বিজিব। পরে রাত্রে বেনাপোল পোর্ট থানা পুলিশ বাকি তিনজনকে রাত্রে বাড়ি থেকে ধরে নিয়ে যায় থানায়।

এদিকে বেনাপোল পোর্ট থানার সামনে আটকদের স্বজনরা বলেন, বিজিবি অযথা হয়রানি করছে। তাদের নিকট কোন মাদকদ্রব্য পায়নি। এরকম যদি বিজিবির আচারন হয় তাহলে আমরা গ্রামে কি ভাবে বসবাস করব। ৪৯ বিজিবি ধান্যখোলা ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মদ সহ রফিকুলকে আটক করেছি। গ্রামবাসি বলছে আপনি বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মদ দিয়ে চালান দিয়েছেন এরকম প্রশ্নে তিনি বলেন আসামি আটক হলে অনেক কথা হয়। কোথা থেকে কয়টার সময় আটক হয়েছে এবং আটকের সময় গ্রামের কোন লোক ছিল কি না জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন। বলেন পরে কথা বলব। আপনি ক্যাম্পে আসেন। এই বলে তিনি ফোন কেটে দেন। বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবির মামলায় আসামিদের আটক করে ওই ৭৩ বোতল মদ এবং ৭ বোতল ফেনসিডিল সহ যশোর আদালতে পাঠানো হয়েছে

Loading