২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
শিরোনাম:

চুয়াডাঙ্গার ২৮ বিসিএস উত্তীর্ণ প্রার্থীকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলার ২৮ জন কৃতি সন্তান বাংলাদেশ সিভিল সার্ভিস (৩৮ বিসিএস) এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান হিসেবে ধরে নেওয়া হয়। কেননা তারাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’কে সামনের দিকে এগিয়ে নিতে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদান করে থাকেন। ফলে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম জাতির শ্রেষ্ঠ মেধাবীদের সম্মানিত করতে আজ রোববার প্রত্যেকের বাড়ীতে শুভেচ্ছা উপহার হিসেবে “ফুল এবং মিষ্টি” প্রেরণ করেন।
এসময় পুলিশ সুপার বলেন, প্রজাতন্ত্রের সেবক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে চুয়াডাঙ্গায় প্রেরণ করেছেন। চুয়াডাঙ্গাবাসীকে সম্মান করা এবং নিরাপদে রাখা আমার নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ববোধ থেকে আমি ২৮ জন কৃতি সন্তানের মা-বাবাকে সম্মানিত করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। এছাড়াও পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, তাদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও করোনা কালীন সময়ে তাদেরকে একত্রিত করা সম্ভব হয়নি। তথাপিও পরবর্তীতে তাদের একত্রিত করে সংবর্ধিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পরিশেষে তিনি প্রত্যেকের কর্মজীবনে সফলতা ও সু-স্বাস্থ্য কামনা করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!