৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

ঢাকা-নওগাঁ অক্টোবরে ও পাবনার উপনির্বাচন সেপ্টেম্বরে, চসিক প্রশাসকের মেয়াদ শেষ হলে সিটি নির্বাচন: ইসি

 ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বরে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকের মেয়াদ শেষ হলে এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইসি জানিয়েছে, পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণা করা হবে।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন তিনি। পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে।

মো. আলমগীর বলেন, কমিশন সভার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে। চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।

সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারণায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। করোনার কারণে ঢাকা-১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পেছানো হয়েছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।

Loading