২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
শিরোনাম:

চুয়াডাঙ্গায় কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৩৮) নামের এক যুবকের
মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার এই দুর্ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষ্যদর্শিরা জানান, ওইদিন সকালে হানেফ তার বাইসাইকেল যোগে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলো এ সময় কেটো পুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি
লাইনের পাশে পড়ে যেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে হানেফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চুয়াডাঙ্গা জি আর পি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading