২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
শিরোনাম:

ডা. সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকাল ১১টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ২০ আগস্ট সাবরীনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

ডা. সাবরীনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন- তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।

Loading