জাহিদ মালেক আরও বলেন, কোভিড-১৯ থেকে জনগণকে মুক্তি দিতে যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে সেখান থেকেই সংগ্রহ করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এরইমধ্যে বিশ্বের কয়েকটি দেশ ভ্যাকসিন উৎপাদনের অ্যাডভান্স স্টেজে চলে গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চায়নার কয়েকটি প্রতিষ্ঠান ও রাশিয়া অ্যাডভান্স স্টেজে আছে। এছাড়া, আমেরিকায় ফাইজা এবং মডার্না অ্যাডভান্স স্টেজে আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গত জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানান যে, যখন তারা ভ্যাকসিন পাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে তারা ২০ শতাংশ পর্যন্ত দিতে পারবে। এমন আশ্বাস তাদের কাছ থেকে আমরা পেয়েছি।
তিনি বলেন, অন্যান্য দেশের যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে তাদের সঙ্গেও যোগাযোগ আছে। এসব বিষয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন।
ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ কোনো আঞ্চলিক রাজনৈতিকের শিকার হচ্ছে কি না- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা স্বাস্থ্যসেবার বিষয়। কাজেই এগুলো নিয়ে কোনো রাজনীতির জায়গা হয় না।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাইওয়ান সরকারের পাঠানো সুরক্ষা সামগ্রী গ্রহণ শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব
![]()