এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এ সংক্রান্ত একটি সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, গত সপ্তাহে পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি মঙ্গলবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে বিস্তারিত জানাবেন।
![]()