২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৪
শিরোনাম:

বাংলাদেশ উপহার দিতে সি আর দত্ত নিজের জীবনকে তুচ্ছ করেছেন: মেয়র তাপস

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রয়াসকে জীবনের প্রতিটি ক্ষণে হৃদয়ে ধারণ করেছেন সি আর দত্ত।

তিনি আরো বলেন, সি আর দত্তের শরীরী প্রয়াণ হলেও তিনি আমাদের ভালবাসা- শ্রদ্ধার আকাশে চির সমুজ্জ্বল হয়ে থাকবেন।

মঙ্গলবার এক শোকবার্তায় একথা বলেন মেয়র তাপস।

Loading