৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬
শিরোনাম:

প্যান্ট খুলে যৌন হয়রানি, ভাইরাল সেই যুবক আটক

প্রকাশ্য দিনের বেলায় প্যান্ট খুলে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী টং ফকিরের মাজার এলাকায় এক নারীকে যৌন হয়রানি করা সাজ্জাদ হোসেন বাবলু নামে সেই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত ৮টার দিকে ডবলমুরিং এলাকা থেকে সদরঘাট পুলিশ তাকে আটক করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটক সাজ্জাদ হোসেন বাবলু টং ফকির মাজার এলাকার মো. সালেহ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান।

ডিসি মেহেদী হাসান বলেন, ঘটনাটি নজরে আসলে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বাবলুকে ডবলমুরিং থানা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার (২৬ আগষ্ট) তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে প্রকাশ্য দিনের বেলায় প্যান্ট খুলে এক নারীকে যৌন হয়রানির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি উঠে।

Loading