৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
শিরোনাম:

ধর্ষণ-খুনের হুমকিতে নাজেহাল নুসরাত

দিন দিন বাড়ছে সাইবার অপরাধ। বলিউড থেকে বাঙালি অভিনেত্রী, সবাই এর শিকার হচ্ছেন। সম্প্রতি ভার্চুয়াল শ্লীলতাহানি শিকার হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংসদ-অভিনেত্রী নুসরাত কোনও হিন্দু অনুষ্ঠানে গেলেই তার বিরুদ্ধে ফতোয়া জারি করে কয়েকটি ধর্মীয় সংগঠন। এর পাশাপাশি চলতে থাকে ধর্ষণ ও খুনের হুমকি। নুসরাত জানিয়েছেন, অনলাইনে যারা এইরকমভাবে ধর্ষণ ও খুনের হুমকি দেয় তারা আসলেই বিকৃত মানসিকতার মানুষ। তিনি বলেন, “ অনলাইনে এ নোংরামি নিয়ে আমি চিন্তিত। যদিও এরকম পরিস্থিতিতে আমি কখনওই বিভ্রান্ত হই না।”

কবে এই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই নোংরা অশ্লীলতা বন্ধ হবে, সে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এ ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষেরা নিজের প্রেফাইল ব্লক করে রেখে অন্যের টাইমলাইনে গিয়ে কটাক্ষ করাসহ এ প্রোফাইলের বিরুদ্ধে গিয়ে রিপোর্টও করে।

Loading