২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

আশুরায় তাজিয়া ও শোক মিছিলে নিষেধাজ্ঞা জারি

আশুরা (১০ মহরম) উপলক্ষে আগামী রোববার (৩০ আগস্ট) সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

Loading