২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৫
শিরোনাম:

ঘটনার সময় পরিদর্শক লিয়াকতের আচরণ ছিলো অপেশাদার

 মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তিন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যের একজন কনস্টেবল আবদুল্লাহ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানিয়েছে, আবদুল্লাহ আদালতে বলেছেন- ঘটনার সময় আবদুল্লাহ চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় পরিদর্শক লিয়াকতের আচরণ ছিলো অপেশাদার। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে যোগ হওয়া সাতদিনের রিমান্ডে থাকা এপিবিএনের তিন সদস্যের মাঝে কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ আগস্ট কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য এনে তাদের সিনহা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যুক্ত করে। ওই তিনজন হলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর তল্লাশি চৌকিতে দায়িত্বরত ছিলেন।

Loading