আাশাশুনিতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন চেয়ারম্যান সেলিম রেজা মিলন
Rubel Sheikh, আগস্ট ২৭, ২০২০ at ২:৩১ অপরাহ্ণ
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাটানা মোড়ে আশাশুনি সদর ইউনিয়নের কমলাপুর, খাসেরাবাদ ও দেশারহাটি গ্রামের বানভাসি ২৬০টি পরিবারেকে ১০ কেজি করে জিআর এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। এসময় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইন্দ্রাণী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!