আশাশুনিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার
Rubel Sheikh, আগস্ট ২৭, ২০২০ at ২:৩৩ অপরাহ্ণ
বিএম আলাউদ্দীন,আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সদর ইউনিয়নের সবদালপুর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন, রিংবাঁধ নির্মাণের কাজের তদারকি ও বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বুধবার সকালে তিনি সবদালপুর বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও রিংবাঁধ নির্মাণ কাজ তদারকি করেন। এছাড়াও বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, পানিবন্দি এলাকার সাধারণ লোকজনদের নিরাপদ স্থানে আসার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে খাবার স্যালাইন এবং ঔষধ দেওয়া হচ্ছে। এসময় তিনি বানভাসী মানুষদের দুঃখ লাঘবে সব সময় পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন। পৃথক পৃথক স্থানে পরিদর্শনকলে পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!