যশোরের শার্শায় গর্ভবর্তী নারীর পেটে লাথিঃ রক্তক্ষরন অবস্থায় হাসপাতেলে ভর্তি
Rubel Sheikh, আগস্ট ২৯, ২০২০ at ৫:০৮ অপরাহ্ণ
হুমায়ন কবির মিরাজ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোরের শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল মারধরে গুরুতর আহত গর্ভবর্তী নারী ও তার ভাসুর।আহত দুইজন নাভারন হাসপাতালে চিকিৎসাধীন আছে। গর্ভবর্তী রিতার (২০) শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে।আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিক এর স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
রিতার ভাই রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার(২৭শে আগস্ট) সকাল ৮টার দিকে তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে। একপর্যায় ৪ মাস ৮ দিন গর্ভবর্তী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে নাভারণ বুরুজ বাগান হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা খারাপ হওয়ায় নাভারণ হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এ ব্যাপারে নাভারণ হাসপাতালের ডাক্তার আক্তার মারুফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো।
শার্শা থানার ওসি বদরুল আলম বলেন থানায় কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!