২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮
শিরোনাম:

সখিপুরে সবুজ পরিবেশ আন্দোলনের ২য় ধাপে বৃহ্মরোপন ও বিতরণ কর্মসূচি।

বখতিয়ার সিকদার বাপ্পিঃ টাংগাইলের সখিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধাপে ধাপে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু চলছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কাকরাজান ইউনিয়নের বাগেরবাড়ি হাফিজিয়া মাদ্রাসায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার পরিচালনা কমিটি, সাহিত্যক, সাংবাদিক সহ সকলকে সাথে নিয়ে ২য় ধাপে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সভাপতি আহমেদ কামাল, সহ-সভাপতি বাপ্পি সিকদার, সাধারণ সম্পাদক আলামিন , সুমন সরকার, আলামিন,উজ্জল সহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা বৃক্ষ রোপন অভিযান শুরু করেছি। প্রথম পর্যায়ে বোয়ালী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে, এবং ২য় পর্যায়ে এখানে, এইরকম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে উক্ত কর্মসূচী অব্যাহত থাকবে।

Loading