২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে: স্বাস্থমন্ত্রী

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

এসময় অরিষ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Loading