ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকার চৌঘরী বাজারে ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর বাকি দুজনকে মৃত ঘোষনা করেন দায়িত্বরত ডাক্তার।নিহত সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে সিলেট থেকে বড়লেখাগামী (সিলেট-গ ১১-০০৩৫) একটি বাসের সঙ্গে গোলপগঞ্জের রানাপিং বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করা একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ ১১-৪১৫৩) সংঘর্ষ ঘটে। উপজেলার রানাপিং ওয়াসিমা সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর পুত্র লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০), জাকারিয়া (৩০), অজ্ঞাত একজনের বয়স ১২ ও অপরজনের বয়স ৪৫ বছর। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ
![]()