৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩
শিরোনাম:

বিয়ে আটকাল রণবীর-আলিয়ার

চলতি বছরের শুরুর দিকে গাঁটছাড়া বাঁধার জন্য পরিকল্পনা সাজিয়েছিলেন রণবীর-আলিয়া। সবকিছু ঠিক থাকলেও করোনার বিষ শেষ পর্যন্ত বন্ধ করে দিলো রণলিয়া জুটির বিবাহের সব আয়োজন। এদিকে অনুরাগীদের প্রশ্ন শেষ পর্যন্ত হবে কি তাদের বিয়ে? এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ জিনিউজ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে বিয়ের জন্য ডিজাইনার সব্যসাচীকে যে লেহেঙ্গার অর্ডার দিয়েছিলেন আলিয়া ভাট। আপাতত তা বন্ধের নির্দেশ দিয়েছেন নায়িকা। এছাড়াও বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতাও স্থগিত করেছে বলিউডের প্রভাবশালী দুই পরিবার।

চলতি বছরের বিয়ে তো নয়ই, আগামী বছর কবে নাগাদ বিয়ে হবে তা এখনো জানায়নি দুই পরিবারের এক পরিবারও। আর তাতেই প্রশ্ন উঠেছে আসলে বিয়েটা কি তাদের হচ্ছে নাকি হচ্ছে না।

জাানা গেছে, বেশি দেরি করতে চান না রণবীর-আলিয়া, ২০২১ সালেই বিয়ে করতে চান তারা। যদি খবর সত্যি হয় তাহলে আগামী বছর কাপুর খানদানের সঙ্গে ভাট পরিবারের সম্পর্কে পাকাপাকি সিলমোহর বসতে যাচ্ছে।

বিষয়টি সম্পর্কে রণবীর কাপুর জানান, ‘শুধু করোনায় কারণ না, বিয়ে দেরিতে করার অনেক কারণ রয়েছে। এ বছর সব শিডিউল এলোমেলো হয়ে গিয়েছে। তাদের সিনেমার ব্যস্ততাও বহুগুণে বেড়ে গিয়েছে। তাই তাড়াহুড়ো না করে আগামী বছর বিয়ের সিদ্ধান্ত নিতে চাই।’

প্রসঙ্গত, এর আগে একাধিকবার সম্পর্ক ভেঙেছে রণবীর কাপুরের। রণবীর-আলিয়ার ভক্তদের তাই প্রশ্ন বিয়েটা শেষপর্যন্ত হবে তো?

Loading