বেগম জিয়ার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ছয় মাসের কারামুক্তি আদেশের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। তিনি এখনও মৌলিক চিকিৎসা গ্রহণ করতে পারেননি। এজন্য তার ভাই শামীম এস্কান্দার মুক্তির আদেশটি বর্ধিত করতে আবেদন করেছেন। আবেদনে বিদেশে চিকিৎসার সুযোগও চাওয়া হয়েছে। শামীম ইস্কান্দারের আবেদনটি মঞ্জুর করবেন বলে আশাবাদী ব্যারিস্টার খোকন
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্যারিস্টার খোকন। বের হয়ে আসেন রাত সোয়া নয়টার দিকে। আবেদনের বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন খালেদা জিয়ার সঙ্গে।
মুক্তির শর্ত অনুযায়ী খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। যেটুকু হচ্ছে বাসায় নিজস্ব চিকিৎসকের পরামর্শে। তার চিকিৎসকরা বলছেন, হাঁটুর জয়েন্টে ব্যথার কারণে তিনি হাঁটাচলা করতে পারছেন না। তাকে আবারও বিদেশে নেয়া প্রয়োজন।
পারিবারিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে দলের কেউ গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
![]()