২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮
শিরোনাম:

সাতক্ষীরা বেস্ট টিম অনলাইনের মাস্টার মাইন মোস্তাফিজুর ও তার স্ত্রী  মিলিকে গ্রেফতার

হুমায়ন কবির মিরাজ: বেস্ট টিম নামের একটি ভুইফোড় অনলাইনের মাস্টার মাইন মোস্তাফিজুর ও তার স্ত্রী এড , মিলিকে গ্রেফতার করা হয়েছে ।সোমবার রাতে শহরের নিউজ মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টীম তাদের দুই জনকে গ্রেফতার করে।সদর উপজেলার পরানদাহ গ্রামে এক ট্রলি চালকের বাড়িতে লুটপাট চালানোর ঘটনায় মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এই চক্রটির বিরুদ্ধে নানান অজুহাতে প্রতিনিয়ত আইন হাতে তুলে নেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে কোন প্রকার আইনের তোয়াক্কা না করে যাকে-তাকে অপমান করেন বলে অনেকে্ই অভিযোগ করেছেন। অনুমতি না নিয়ে একের পর এক মানুষের ব্যক্তিগত সমস্যায় অযাচিত হস্তক্ষেপ করে তাদের ভিডিও ধারণ করে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় করারও অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। এদের জাল জেলার সর্বত্র বিস্তৃত বলে জানা গেছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!