২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৩
শিরোনাম:

শার্শার বাগআঁচড়ায় বি,এন,পি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বি, এন,পি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন, পি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরন করাহয়।ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ- সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা যুবদল নেতা ইসমাইল হোসেন শান্তি, বিএনপি নেতা জামাল উদদীন, আনোয়ার হোসেন বাবু, শরিফুল মোল্লা, আঃ রাজ্জাক মোড়ল, আবু তাহের, জহিরুল, জায়েজ আহম্মদ, আঃ আজিজ, রওশন, সবুর, আবু ছিদ্দিক, রুহুল আমিন মোল্লা, যুব নেতা কবির হোসেন,হুসাইন আহম্মেদ মজনু ছাত্র নেতা সবুজ, মহিউদ্দিন নিপু ও বাগআঁচড়া কলেজ ছাত্রদল নেতা মহিদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও শার্শা থানা বিএনপির সংগ্রামী সাধারণসম্পাদক আবুল হাসান জহিরের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading