২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
শিরোনাম:

সিনহা হত্যা : ওসি প্রদীপকে গেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ প্রদীপকে বুধবার  (২ সেপ্টেম্বর) জেল গেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ডিবিসি ও ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন, ‘আসামি প্রদীপ কুমার দাশের সঙ্গে সাক্ষাত না পাওয়ায় নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ।

Loading