২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯
শিরোনাম:

শার্শায় ভারতীয় ঔষধসহ পাচারকারী আটক-২

হুমায়ন কবির মিরাজ:যশোরের শার্শা বাগআঁচড়া এলাকা থেকে ২৭৫২০০পিস ভারতীয় পেরাকটিন সাইপরো হেপটেডিন ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক র‌্যাব সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের আনছার আলীর ছেলে জাহিদুল আলী (৩১) ও একই এলাকার মৃতঃ আবুল হোসেনের ছেলে আঃ আজিজ (৩৮)।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদে শার্শা বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা সাকিনস্থ মাকলা চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Loading