৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
শিরোনাম:

বিএনপির রাজনীতির উৎস বন্ধুকের নলে, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: ওবায়দুল কাদের

জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন,
আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিনত হয়েছে। দলটি এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল, মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতিক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না। বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পর পর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। তাঁর ক্যারিশমায় ২১শে আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিলো।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।

Loading