২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
শিরোনাম:

ঘোড়াঘাট ইউএনও ও তার বাবাকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা

 দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  দুপুরে তাকে হেলিকপ্টার যোগে রংপুর মেডিকেল কলেজ থেকে এখানে স্থানান্তর করা হয়েছে।সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে ওয়াহিদা খানম (৩৫) ও তার বাবা অমর আলী কে সরকারী বাস ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে গুরুত্বর যখম করেছে দূর্বৃত্তরা। তিনি বর্তমানে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে  চিকিৎসাধীন রয়েছেন। তার পিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন। দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক  দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় একদল দূর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের আবাসিক ভবনে ঢুকে নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্রদিয়ে কোপাতে শুরু করে । এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা তাকেও যখম করে।

পরে অন্যান্য কোয়াটারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথকিম চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে প্রেরণ করা হয়। সেখানে উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঠিক কি কারণে ঘটনা ঘটেছে তা এখন কিছুই জানা যায়নি।

https://www.facebook.com/channel24bd.tv/videos/1607820356046444/

Loading