৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

কণ্ঠরোধের কালাকানুন অনলাইন গণমাধ্যম নীতিমালা: রিজভী

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বাংলাদেশ বিধি-নিষেধের বেড়াজালের মধ্যে আটকাতে আটকাতে তারা একেবারে বাকশালের যে চূড়ান্ত রূপ একদল, একদেশ, এক নেতা যেটা করেছিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। শেখ হাসিনাও তার পিতার একদলীয় নীতির ধারাতে চলে আসছেন। চূড়ান্ত চেহারায় আত্মপ্রকাশ করছেন তিনি এই গণমাধ্যম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে।

রহুল কবির রিজভী বলেন, টেলিভিশন থাকবে কিন্তু অনলাইন ভার্সন বা নিউজ পোর্টাল থাকলে তার জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা কণ্ঠরোধ। পত্রিকাগুলোরও তাই। পত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে, তার অনলাইন ভার্সনে ভিন্ন কথা থাকলে পরে তার জন্যও আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এরকম শুধু আটকিয়ে রাখ, শুধু আটকাও, নিয়ন্ত্রণ কর, যত পারো নিয়ন্ত্রণ কর। তারই একটি দৃষ্টান্ত হলো জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা।

Loading