২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩
শিরোনাম:

শার্শার বাগআঁচড়ায় করোনা প্রতিরোধে চেয়ারম্যান বকুলের সুর্ট আউট

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধক ভাইরাস সুর্ট আউট বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ করোনা প্রতিরোধক ৪৫০ পিস ভাইরাস সুর্ট আউট বিতরণ করেন, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল। এ সময় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল বলেন, দিন দিন করোনা ভাইরাসের প্রাদূভার্ব বেড়েই চলেছে। এমতাবস্থায় করোনাকে ভয় না করে বাগআঁচড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের স্টাফ,সাতমাইল পশু হাটের স্টাফ, সকল ইউপি সদস্যবৃন্দ এবং যারা এই মহামারীর ভিতরে সমাজিক কার্যক্রম ও মানুষের সেবায় নিয়োজিত আছে তাদের একটু সুরুক্ষার কথা চিন্তা করে আমার এই সামান্য উপহার। এ সময় তিনি করোনা যুদ্ধে সাংবাদিক ডাক্তার সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যে সকল মানুষ নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ইউপি সদস্যবৃন্দ, এবং বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতিসহ সকল সাংবাদিকবৃন্দ।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading