এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি পাঠানো হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের মতই নতুন করে ৬মাস মেয়াদ বাড়ানোর মতামত দেয়া হয়েছে। আগামী ২৫সেপ্টেম্বর থেকে এই নতুন মেয়াদ কার্যকর হবে। একজন অসুস্থ, বয়স্ক ব্যক্তির জন্য মানবিক বিবেচনায় এই মতামত দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে পরিষ্কারভাবে তারা এই আবেদনে চান নাই। এছাড়া তারা স্থায়ী মুক্তির আবেদন করেছিলেন। সেখানে আমরা আইনগত দিক থেকে সাজা ছয় মাস স্থগিত করে এই সময় পর্যন্ত তার মুক্ত থাকার মেয়াদ বাড়ানোর মতামত দিয়েছি।
আইনমন্ত্রী জানান, এটি প্যারোল বা জামিন মুক্তি নয়। ফৌজদারি কার্যবিধিতে সরকারের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাবলে সাজা স্থগিত করে এই মুক্তির বিষয় এসেছে।
গত ২৫ আগস্ট খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার পরিবারের পক্ষে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করে। এরআগে চলতি বছরের ২৪ মার্চ শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ছয় মাসের জন্য সরকার মুক্তি দিয়েছিল।
গত ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া ঢাকার গুলশানের বাসায় ওঠেন। সেখানেই তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
![]()