হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনাকে ‘মাইনাস’ করাই ১/১১ সরকারের মূল উদ্দেশ্য ছিল। আর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা ছিলো লোক দেখানো।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে, ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওইদিনই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- খালেদা জিয়াকে মাইনাস করা। এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের কারণেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হয়। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারো সৃষ্টি হয়েছিল।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ় মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একইসঙ্গে খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে আগে এমন ঘটেনি। প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ৬ মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দুইটাই তুলনাহীন।
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
![]()