৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
শিরোনাম:

ইউএনও’র অবস্থা ভালো আছে, আপাতত বিদেশ নেয়ার প্রয়োজন নেই : স্বাস্থ্য মহাপরিচালক

তিনি বলেন তার মাথায় লোহার আঘাতের কারণে অপারেশন-পরবর্তী ইনফেকশনের ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি বিবেচনায় সতর্ক রয়েছে চিকিৎসকরা। ওয়াহিদা খানমের স্বাস্থ্যগত উন্নতি ঘটছে, তবে সতর্কতার সঙ্গে তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার সকালে দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম।

এছাড়া, হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, সফলভাবে ওয়াহিদা খানমের অপারেশন সম্পন্ন হয়েছে। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছেন।

আগামীকাল রাতে তার অপারেশনের ৭২ ঘণ্টা অতিবাহিত হবে। পরশু সকালে তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আইসিইউতে অবজারভেশনে থাকবেন নাকি তাকে বেডে স্থানান্তর করা হবে। তবে এটা বলতে পারি যে তার অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি বলেন, তার মাথার বাঁ দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডানপাশের কিছু অংশ প্যারালাইজড অবস্থায় আছে। তবে তিনি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন ও পরিচিতদের চিনতে পারছেন।

Loading