২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম:

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোয় প্রধানমন্ত্রীকে বিএনপির ধন্যবাদ জানানো প্রয়োজন ছিলো: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বাস্তবিক অর্থে ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না বিএনপি। নজিরবিহীনভাবে যিনি এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতির দায়ে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে সিআরপিসি ৪০১ ধারার ক্ষমতা বলে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি কি শেখ হাসিনার জন্য এ ব্যবস্থা গ্রহণ করতেন? করতেন না।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে যেভাবে ভোট বানচাল করার জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রের জন্য হুমকি।

তথ্যমন্ত্রী বলেন, শিল্পীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট আছে। সেই কল্যাণ ট্রাস্টের সবাই অ্যাক্সেস করতে পারেন। টেলিভিশন, মঞ্চ, যাত্রার জন্য তো আলাদা শিল্পী কল্যাণ ট্রাস্ট করা যাবে না। প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের জন্য চলচ্চিত্র শিল্পী ট্রাস্ট গঠন করেছেন।

তিনি বলেন, টিআরপি ব্যবস্থাকে নিয়মনীতির মধ্যে আনতে তথ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। একটি কমিটি গঠন করেছি। কমিটি সুপারিশ করবে কীভাবে বিজ্ঞানসম্মতভাবে টিআরপি নির্ধারণ করা হয়।

শনিবার বাসভবনে জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

Loading