৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮
শিরোনাম:

দেশের বিভিন্ন সমস্যা ভারতের সৃষ্টি : ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনের সড়কটি ফেলানির নামে করার দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বলেন, ভারতের রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা রাষ্ট্রীয় শোক সভা পালন করলাম। অথচ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের জন্ম কিংবা মৃত্যু দিবস ভারতে কখনো রাষ্ট্রীয় ভাবে পালিত হয় নি। ফেলানি হত্যার বিচারটা তারা করেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বার বার বলেছি দেশের বিভিন্ন সমস্যা ভারতের সৃষ্টি। চীনারা সোনাদিয়া দ্বীপের সমুদ্র বন্দর করবে বলেছিলো কিন্তু ভারতীয়রা অসন্তুষ্ট হয়েছে তাই এটা আর হবে না। চীন যারা আমাদের পক্ষে ছিলেন তারা আমাদের ছেড়ে অন্যদিকে গেলেন।

সরকারের উদ্দেশ্য তিনি বলেন, কোন না কোন সময় তো আপনাদের (সরকার) পরিবর্তন হবে, তখন দুঃশাসনের বিচার হলে আপনাদের কত বছরের সাজা হবে?

ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশবাসী চায় আমরা রাস্তায় দাঁড়াই। তারা প্রথমদিন, দ্বিতীয় দিন না আসলেও তৃতীয় দিন ঠিকই আমাদের পাশে এসে দাঁড়াবে। এই কথাটা প্রধানমন্ত্রী জানেন, কিন্তু তিনি বিশ্বাস করে না।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তরুনদের দিয়ে বিএনপির কাউন্সিল মিটিং করান। তারা মার খেয়েছে, তারা রাস্তায় দাঁড়াবে। তাদের স্ট্যান্ডিং কমিটিতে নিতে হবে। এখন খালেদা জিয়ার অবশ্যই কথা বলতে হবে। হাইকোর্টে ঘেরাও দিতে হবে। সবার জামিন হয়, ফাসির আসামীর জামিন হয় খালেদা জিয়ার বেইল হয়না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডা. এমাজউদ্দিন আহমেদ স্মরণে নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আবদুল হাই শিকদার, বিএনপির যুগ্ম মহাসচিব জাকসুর সাবেক জি এস খায়রুল কবির খোকন, জাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সাংবাদিক নেতা দিদারুল ইসলাম প্রমূখ, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।

Loading