২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
শিরোনাম:

মসজিদের বিস্ফোরণ ‘নাশকতার’ আশঙ্কা, এমপি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন,পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দুর্ঘটনা নয় বা নাশকতা আমি কোনটিই বলবো না। আমি নাশকতার বিষয়টিকেও ফেলে দিচ্ছি না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরো বলেন, যেহেতু অনেক ঘটনা ঘটেছে। আমার উপর ১৬ জুনের বোমা হামলা হয়েছিল। হযরত শাহজালাল রহ. এর মাজারে হামলার পরিকল্পনা হয়েছিল। আমি বলছি না এর সঙ্গে যোগসূত্র রয়েছে। তবে আমি এর গভীর তদন্ত হতে হবে বলছি। শনিবার দুপুর পৌনে ২ টায় শামীম ওসমান মসজিদ পরিদর্শন আসেন। তিনি মসজিদের ভেতরে ঘুরে দেখেন।=

পরে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটিকে তুচ্ছভাবে দেখার সুযোগ নাই। এটা ছোট কোন জিনিস না। শুধু গ্যাসের কারণেই এত বড় বিস্ফোরণ ঘটেছে এটাকেই প্রাধান্য দিয়েই শেষ করা যাবে না। কারণ এর আগেও আমাদের উপরেও ১৬ জুন বোমা হামলার ঘটনা ঘটেছে। সে কারণেই আমি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি।

এমপি শামীম ওসমান বলেন, যেহেতু অনেক ঘটনা ঘটেছে। আমার উপর ১৬ জুনের বোমা হামলা হয়েছিল। হযরত শাহজালাল রহ. এর মাজারে হামলার পরিকল্পনা হয়েছিল। আমি বলছি না এর সঙ্গে যোগসূত্র রয়েছে। তবে আমি এর গভীর তদন্ত হতে হবে। কারণ এসির সিলিন্ডার থাকে বাইরে। বিস্ফোরণ ঘটলে বাইরে থাকবে। আর গ্যাসের লাইন বাইরে। আর ভেতরে থাকলেও কতটুকু গ্যাস জমে থাকলে এত বড় বিস্ফোরণ ঘটবে সেটা তদন্ত করে দেখা উচিত। আর আল্লাহর ঘরে তো কেউ সিগারেটে আগুন ধরায়নি। তাছাড়া অনেক প্রশ্নও সামনে চলে আসে। কারণ বিস্ফোরণ ঘটলে এক কোনায় ঘটতে পারতো। কিন্তু পুরোটায় ছড়ালো কিভাবে। তিনি বলেন,দয়া করে এ ঘটনায় কোন পারসেপশন তৈরি করবেন না। প্রকৃত ঘটনা উদঘাটন জরুরী। শুক্রবার রাতে বিস্ফোরণের পরদিন শনিবার তিনি দুপুরের তিনি ঘটনাস্থল পরিধর্শন করেছেন।

Loading