২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫০
শিরোনাম:

আবারও শুরু হলো খুলনা-বেনাপোল ট্রেন চলাচল শুরু

মোঃ জমির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ- বিশ্নে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন সময়ে বাংলাদেেও এ মহামারি করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে নিরাপদ রাখতে এ বছরের ২৪ মার্চ থেকে সরকার ট্রেন চলাচল বন্ধ রাখেন । দীর্ঘ ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর ৫সেপ্টেম্বর শনিবার পুনরায় চালু হয়েছে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত আকারে বেনাপোল-ঢাকা, খুলনা-চিলাহাঁটি, খুলনা-রাজশাহী ও খুলনা-ঢাকার মধ্যে ট্রেন চলাচল শুরু করেছে । গত ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বেতনা এক্সপ্রেস ট্রেনটিও পরবর্তীতে সারা দেশে লোকাল ট্রেন গুলি পূনরায় চালু করার নিদ্ধান্ত নেয় সরকার। তারই পেক্ষিতে শনিবার দুপুরে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসবে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি। এ ব্যাপারে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সাইদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন,বেনাপোল- খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেসটি দিনে দুই বার চলাচল করতো। করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে ট্রেনটি একবার চলাচল করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading