রোববার ঢাকার জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন রোগী যে পর্যায়ে আছে তাতে বাইরে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। এসময়ে মন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে তিনি এখন অনেক ভালো অবস্থায় আছেন। তার আঘাতপ্রাপ্ত স্থানে আটজন ডাক্তার আড়াই ঘণ্টা সফলতার সঙ্গে অপারেশন করেছে।
তার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। ডাক্তাররা বলেছেন ফিজিক্যাল থেরাপি এবং সময়ের সঙ্গে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে।
মন্ত্রী জাহিদ মালিক বলেন, এ রকম একটা জটিল পেশেন্টকে সফলতার সঙ্গে আমাদের নিউরো সায়েন্সে চিকিৎসা দেওয়ায় আমরা গর্বিত। প্রধানমন্ত্রী নিজেও ইউনোর সম্পর্কে সার্বক্ষনিক খবর রাখছেন বলেও জানান তিনি।
![]()