২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০
শিরোনাম:

যারা ক্ষমতায় আসতে পারেনি, বিডিআর হত্যাকাণ্ডে তারা জড়িত : প্রধানমন্ত্রী

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এ কথা বলেন। ডিবিসি ও ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

নারায়ণগঞ্জের সমজিদে বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস লাইনের ওপর কিভাবে মসজিদ নির্মাণ করা হলো তা খতিয়ে দেখা হবে। মসজিদের ঘটনাটা কেন ঘটল সেই বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জির সাথে বাংলাদেশ ও নিজ পরিবারের আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে, তার আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার সঙ্গে কিন্তু সবসময় আমাদের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল মেসেজ পাঠিয়েছে। প্রতিমুহূর্তে সকালে, বিকেলে মেসেজ পাঠাচ্ছে এবং রোগীদের অবস্থা জানাচ্ছে। অনেকে মারা গেছেন। বাকি যারা তাদের পোড়ার অবস্থা এত খারাপ তারপরও চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের সব ধরনের চিকিৎসা আমরা দিচ্ছি।‌

Loading