২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম:

শার্শায় একাধিক মামলার আসামী তানিয়া ফেনসিডিল সহ আটক-১

মোঃ জমির হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের শার্শা থেকে একাধিক মামলার আসামি রিজিয়া বেগম ওরফে তানিয়া (৪২) কে ৭ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আমতলা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক তানিয়া বাগআঁচড়া বকুল তলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, গোপনে মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক তানিয়া ওয়ারেন্ট ভুক্ত আসামী। তার বিরুদ্ধে এর আগে ৫টি মামলা রয়েছে বলে জানান পুলিশ। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবেও পরিচিত। ধরা পড়ার পর সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার অপকর্মে লিপ্ত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

Loading