২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম:

যশোরের শার্শার বাগআঁচড়া ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির ছেলের জানাযায় দলীয় নেতৃবৃন্দ

মো: জাহাঈীর হোসেন, বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বি এন পি’র সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের বড় ছেলে রিপন হোসেন (৩০) এর নামাজে জানাজা শনিবার সকাল ৯ টায় বাগআঁচড়া সাতমাইল মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। থানা বি এনপির নেতৃবৃন্দসহ হাজার শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন।
শার্শা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্য থানা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, থানা বিএনপির সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান আশাদুজ্জামান সাগর, থানা কৃষকদলের সভাপতি সাখাওয়াৎ হোসেন, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দীন আহমেদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, কোষাধক্ষ জামাল উদ্দীন, যুবদলের আবু তাহের, যুবদলের নেতা কবীর হোসেন, জহরুল হক, সরিফুল মোল্যা, রুহুলামিন দিপু, ছাত্রনেতা সবুজ, রনি ও মাসুদসহ সর্বস্তরের নেতৃবৃন্দ জানাজায়  উপস্থিত ছিলেন।
গত শুক্রবার বিকেল ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রিপন হোসেন মারাযান।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!