২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

সরকারের হাতে দেশের মানুষের জীবন নিরাপদ নয়: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক আরও বলেন, সরকার নিজেদের দায় এড়াতে এবং অযোগ্য, দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা করতে এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মান্না বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণকে দুর্ঘটনা বলা যায় না। গ্যাস লিকেজের ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তিতাসকে জানানোর পরও ৫০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাসের এই অব্যবস্থাপনার দায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এই দায় সরকারের।

মান্না বলেন, যখনই কোনো অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা সামনে আসে, তখনই কিছু কর্মকর্তা-কর্মচারীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা করা হয়।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার জনগণ থেকে বিচ্ছিন হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায় তাদের নিতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading