২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম:

“খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের চার লেন সড়কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন”

 নাজমুল হাসান রাকিব ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পৌরসভার তত্ত্বাবধানে শহরের চার লেন সড়কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়েজুর রহমান এবং খাগড়াছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এই প্রসঙ্গে পৌর মেয়র বলেন,খাগড়াছড়ি পৌরসভার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা শহরকে ঢেলে সাজানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে ও শহরের যানযট সমস্যা নিরসনে চার লেন সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। ২০২১ সালের ৩০ শে জুনের মধ্যে এই চার লেন সড়ক নির্মান কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য,বাংলাদেশ সরকারের এডিবি-ওএফআইডির অর্থায়নে খাগড়াছড়ি পৌরসভার তত্বাবধানে প্রায় ১৮ কোটি ৯৭ লক্ষ ৫৭ হাজার ৬৮৩ টাকা ১৪ পয়সা ব্যয়ে খাগড়াছড়ি গেইট হতে চেঙ্গী স্কয়ার, মোহাম্মদপুর কবরস্থান হতে চেঙ্গী স্কয়ার, ইসলামিয়া মাদ্রাসা গেইট হতে চেঙ্গী স্কয়ার ও ক্যান্টনমেন্ট গেইট হতে চেঙ্গী স্কয়ার পর্যন্ত চার লেন সড়কের নির্মান কাজ শুরু হয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!