৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
শিরোনাম:

জায়েদ খানের বিরুদ্ধে মামলা করলেন শামসুল আলম

প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেছেন, শিল্পী সমিতি তার সদস্য পদ স্থগিত করায় সংশ্লিষ্ট সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার সমনটিও জায়েদ খান গ্রহণ করেননি বলে জানান শামসুল আলম।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি শুনেছি আদালত থেকে সমন যাওয়ার পর জায়েদ খান পেছনের দরজা দিয়ে সমিতিরি কার্যালয় বেরিয়ে যান এবং সমিতির কর্মচারিদের বলে যান তারা সমন বহনকারীকে যেন বলে দেন যে, জায়েদ খান ঢাকার বাইরে আছেন।

শামসুল আলম যখন মঙ্গলবার দুপুরে এ রিপোর্টারের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি আদালতেই ছিলেন বলে জানান। শুধু শামসুল আলম নয়, শিল্পী সমিতি থেকে ১৮৪ জনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। তাদের মুখপাত্র অভিনেতা জামাল পাটোয়ারী বলেন, জায়েদ খানের বিরুদ্ধে এছাড়া আরো ৮টি মামলা হয়েছে। সময় হলে বাদীদের নাম প্রকাশ করা হবে। অন্যদিকে জায়েদ খানের করা একটি মামলায় জামাল পাটোয়ারি কয়েক দিন কারাগারে ছিলেন। এখন তিনি জামিনে আছেন।

এসব মামলা নিয়ে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমি শুনেছি তারা মামলা করবে। তবে মামলা হয়েছে কিনা আমি জানি না।’ উল্লেখ করার বিষয় হলো, কানাডার একটি মানবাধিকার সংস্থা ১৮৪ জনের সদস্য পদ স্থগিত হওয়ার খবর শুনে তারা বাংলাদেশের মানবাধিকার সংস্থার যোগযোগ করেছে। সোমবার বাংলাদেশে মানবাধিকার সংস্থার দুইজন আইনজীবি এফডিসিতে এই ১৮৪ জনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তারা আশ্বাস দিয়ে বলেছেন, হাইকোর্টের মাধ্যমে এই ১৮৪ জনের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবেন। এজন্য ভুক্তভোগী শিল্পীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ তথ্য জানিয়েছেন জামাল পাটোয়ারী।

Loading