বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ শামীম ও মামুন নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে শার্শা থানা পুলিশের ১৬ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে পুণরায় তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের পালিয়ে যেতে সাহায্য করায় তাদের দুই সহযোগী শাহাবুদ্দিন ও বিল্লালকে আটক করে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার সময় শার্শা থানার গোগা সীমান্তে এ ঘটনাটি ঘটে। আটককৃত শামীম (২০) আমলাই গ্রামের রিজাউলের ছেলে, মামুন (৩২) অগ্রভুলাট গ্রামের অহেদ আলীর ছেলে, শাহাবুদ্দিন মোড়ল (৩০) মোস্তফার ছেলে ও বিল্লাল পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলাম-২ সংঙ্গীয় ফোর্স সহ গোগা সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ শামীম ও মামুন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় পুলিশ ফেনসিডিল গননায় ব্যস্ত থাকলে, সুযোগ বুঝে হ্যান্ডকাপসহ তারা পালিয়ে যায়। পরে পুলিশ এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে শামীম ও মামুনকে আটক করে। এসময় তাদের পলায়নে সাহায্যকারী শাহাবুদ্দিন ও বিল্লালকেও আটক করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক খোঁজাখুজি করে ১৬ ঘন্টা পর আসামিদেরকে আটক করা সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগেও বাঁগআচড়া ও গোঁড়পাড়া থেকে ৩ মাদকব্যাবসায়ী পালিয়েছিল। অভিযোগ এলাকাবাসীর।
![]()