২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬
শিরোনাম:

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি বুধবার

অস্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
বুধবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েশের আদালতে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক (এসআই)
আরিফুজ্জামানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের আত্মপক্ষ
শুনানির দিন ধার্য করেছেন। এ নিয়ে গত ছয় কার্যদিবসে ১২ জনের সাক্ষ্য নেয়া হলো।

গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ঢাকা সিএমএম আদালতে দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত ২৩ আগস্ট আদালত
আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

Loading