৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩২
শিরোনাম:

এদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হবার কোনো রেকর্ড নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার জন্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্লামেন্টের কার্যক্রম নিয়ে প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী বিরোধীদল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে। বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছে। সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছে না। সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্ব প্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে সাউত এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন সাসেক এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

Loading