৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৫
শিরোনাম:

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জন মানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। যারা মনে করেন, আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেবেন। পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলকভাবে পরিধান করতে হবে।

শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আইডিইবি’র সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।

Loading